শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

বোচাগঞ্জে প্রতিচ্ছবি ডিজিটাল বিজ্ঞান বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

 মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৮৯ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষামূলক সংগঠন সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির আয়োজনে দিনব্যাপী প্রতিচ্ছবি ডিজিটাল বিজ্ঞান বিষয়ক ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শিক্ষামূলক সংগঠন সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির আয়োজনে ও প্রতিচ্ছবি ডিজিটালের সৌজন্যে সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আফছার আলী।২১ জুন শুক্রবার বিজ্ঞান বিষয়ক ওয়ার্কশপে বোচাগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাায় ৫শত শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিতর্ক, কুইজ রুবিক্স কিউব প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান ভিত্তিক বিষয়ের উপর প্রেজেন্টেশন, ও কেরিয়ার সেশন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির সভাপতি মোঃ হেদায়েত বিন শাহনেওয়াজ সৌরভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, প্রভাষক এটিএম মামুন, অধ্যক্ষ এম বিল্লাহ জুয়েল, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ শামীম আজাদ সরকার, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বিশ^নাথ রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাইন্স সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মাশরিফ হাসান রুমন।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit