শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কোটা পুনর্বহালের প্রতিবাদে ‘কালো পোশাক’ পরিধান করে ঈদ উদযাপন করলেন ঢাবি শিক্ষার্থী জালাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৯৮ Time View

নিজস্ব প্রতিবেদক : সরকারী চাকরীতে কোটা ব্যবস্থা  পুনর্বহালের প্রতিবাদে ‘কালো পোশাক’ পরিধান করে এবারের ঈদুল আযহা উদযাপন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শিক্ষার্থী জালাল আহমদ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। 

কক্সবাজারের সন্তান জালাল আহমদ ২০১৩ এবং   ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছিলেন।কোটা সংস্কার আন্দোলন ছাড়াও নিরাপদ সড়ক আন্দোলন ,মেডিকেল ভর্তি আন্দোলন সহ বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। জানা গেছে, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে রাশেদ খান, ফারুক হাসান, লুৎফুন নাহার লুমা (নীলা), রাতুল সরকার সহ  ৮/১০জন নেতাকর্মীকে আটক করেছিল সরকার।

কোটা সংস্কার আন্দোলনের দুঃসময়ে আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে সে বছর ১২ ই আগস্ট এই ধরনের একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল যে, সেই বছর ঈদুল আজহার আগেই আটক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে,যাতে আটক নেতাকর্মীরা জেলখানা থেকে বের হয়ে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারে।

ঈদের আগে মুক্তি না দিলে জেলখানার ভিতরে আটক নেতাকর্মী এবং বাইরে কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা ‘কালো পোশাক’ পরিধান করে ঈদ উদযাপন করবে।সেজন্য তারা বঙ্গবাজারে গিয়ে কালো পাঞ্জাবি কিনেছিলেন। নানামুখী তৎপরতার কারণে সে বছর ২০ আগস্ট কারাগারে আটক নেতাকর্মীদের জামিন হয় এবং ২১ আগস্ট কারাগার থেকে নেতাকর্মীরা মুক্তি পায়।ফলে সেই কর্মসূচি আর পালন করা হয়নি। 

দীর্ঘ ছয় বছর পর গত ৫ জুন উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কোটা প্রথা  পুনর্বহাল করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা দেশের শিক্ষার্থীরা আবারাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।আর সেই  আন্দোলনের অংশ হিসেবে এ বছর  ‘কালো পোশাক’ পরিধান করে ঈদুল আযহা উদযাপন উদযাপন করেছেন জালাল ।ঈদের পরে ‘কালো পোশাক’ পরিধান করেই  তিনি গণ্যমান্য ব্যক্তিদের সাথে কুশল বিনিময় করেছেন এবং কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ করেছেন।

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম  এবং নির্দলীয় ছাত্র সংগঠন ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক জালাল আহমদ জানান,”সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ,কোটার ভিত্তিতে নয়।’কোটা’ প্রথা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য অভিশাপ।

আমরা আন্দোলনের মাধ্যমেই এই অভিশাপ দূর করেছিলাম। কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানরা আদালতের রায়ের মাধ্যমে কোটা পুনর্বহাল করার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আমি ‘কালো পোশাক’ পরিধান করে এবারের ঈদুল আযহার নামাজ  আদায় সহ ঈদুল আযহার আনুষঙ্গিক বিভিন্ন কর্মসূচি পালন করেছি”।

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit