মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ ১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজ ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, মার্কিন বিনিয়োগ চায় তালেবান চৌগাছায় নারীদের মাঝে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান

শেষ হয়েছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ ,চলছে গণনার প্রস্তুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। ১৭ ঘণ্টার মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্বাচন কমিশনের। ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।

এরই মধ্যে কেন্দ্র থেকে আসতে শুরু করেছে ব্যালট পেপার। সব ব্যালট পেপার আসলেই শুরু হবে ভোট গণনা, জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

তিনি বলেন, ভোট শেষে আমাদের নিজস্ব গাড়িতে করে ব্যালট বক্সগুলো পুলিশী পাহারায় ভোট ফলাফল সেন্টারে আনা হচ্ছে। এরপর সেগুলো সর্টিং করে ভোট গণনার কাজ শুরু হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আগে মেয়েদের হলগুলোর ফলাফল হবে, এরপর ছেলেদের। সর্বশেষ রাকসুর ফলাফল ঘোষণা হবে।

এবার কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার আশায় কর্তৃপক্ষ।

দীর্ঘ ৩৫ বছর পর, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ভোটগ্রহণ হয়। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে হয় ভোটগ্রহণ। এবার ২৮ হাজার ৯০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থী বলেন, আমি আসলে অনেক আনন্দিত। প্রথমবার ভোট দিচ্ছি। তার উপর ৩৫ বছর পরে ভোট হচ্ছে। আমরা অনেকটা সৌভাগ্যবান যে, ক্যাম্পাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।

আরেক শিক্ষার্থী বলেন, আলহামদুলিল্লাহ। ৩৫ বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। আমি খুবই আনন্দিত। ভোটের পরিবেশ অনেক সুষ্ঠু।

উল্লেখ্য, কেন্দ্রীয় ২৩টি পদের মধ্যে রাকসুতে ২৪৭ জন, ১৭টি হল সংসদে ৫৫৫ জন এবং সিনেট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে রয়েছেন ১৬ জন।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit