মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ ১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজ ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, মার্কিন বিনিয়োগ চায় তালেবান চৌগাছায় নারীদের মাঝে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিন বিভাগেই পিছিয়ে ছেলেরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাতিনটি বিভাগেই ছেলেরা পিছিয়ে পড়েছে মেয়েদের তুলনায়। এবারের ফলাফলে দেখা যায়, ছেলেদের গড় পাশের হার ৫২ দশমিক ১৭ শতাংশ, আর মেয়েদের ৬১ দশমিক ৪৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশ নেয় এ পরীক্ষায়। তাদের মধ্যে পাশ করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৮৯ হাজার ৮৭ জন ছাত্র ও ৫ লাখ ৫৮ হাজার ১৫৫ জন ছাত্রী।

ছেলেদের মধ্যে বিজ্ঞান বিভাগে অংশ নেয় ১ লাখ ২৮ হাজার ১০০ জন, মানবিক বিভাগে ২ লাখ ৬২ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষায় ৯৮ হাজার ৪০৫ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৫৫ হাজার ১৭৬ জন, যা অংশগ্রহণকারীর ৫২ দশমিক ১৭ শতাংশ।

অন্যদিকে, মেয়েদের মধ্যে বিজ্ঞান বিভাগে অংশ নেয় ১ লাখ ৭ হাজার ৭৭ জন, মানবিক বিভাগে ১ লাখ ৮৫ হাজার ৯৪৯ জন এবং ব্যবসায় শিক্ষায় ৪৯ হাজার ৯৬৪ জন। এদের মধ্যে মোট পাশ করেছে ৩ লাখ ৪২ হাজার ৯৯০ জন, যা ৬১ দশমিক ৪৫ শতাংশ।

সার্বিকভাবে দেখা যাচ্ছে, তিন বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে পাশের হারে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit