শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

চৌগাছায় নারীদের মাঝে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আরআরএফ এর উদ্যোগে  নারীর মাঝে ঔষধি ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এর চৌগাছা শাখা অফিসে এ চারা বিতরণ করা হয়।

 জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সমবায় সমিতির নারী সদস্যদের  মাঝে ৪টি করে  গাছের চারা বিতরণ হয়।  এতে সভাপতিত্ব করেন আর আর এফ এর  প্রকল্পের সমন্বয়কারী আব্দুল মান্নান ।চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম উপজেলার হাজরাখানা বলুহ দেওয়ান দাখিল মাদরাসা প্রাঙ্গণে গাছের চারা বিতরণ  কর্মসূচি উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা  আরআরএফ’র সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল। 

আয়োজকরা জানান,  “জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলায় ৯ টি সমবায় সমিতির ৯২৫ জন  নারী সদস্যদের মাঝে একটি কদবেল, একটি থাই পিংক পেয়ারা, একটি নিম, একটি থাই সফেদাসহ মোট চারটি করে চারা বিতরন করা হয়। পরে প্রধান অতিথি হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদ্রাসা মাঠে একটি দেশী নিম ও একটি কদবেল চারা রোপন করেন ।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit