রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : স্কুল-কলেজে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আইনশৃঙ্খলা সভায় এ নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

রোববার (৩০ আগস্ট) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ নির্দেশনা দেয়া হয়। সভায় ইউএনও মনিরা খাতুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এ সময় ইউএনও মনিরা খাতুন বলেন, কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে মোবাইল ফোনের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় ইউএনও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মাধ্যমে কিশোরদের অপরাধপ্রবণতা বা মাদকের বিস্তার ঠেকানো সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় মাদক নিয়ন্ত্রণ, অনলাইন ও মোবাইল জুয়া প্রতিরোধ, কিশোরদের অপরাধপ্রবণতা রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়।

সভায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল ও শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মইনুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit