শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

স্মার্ট ও কর্মক্ষম নাগরিক তৈরি করবে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০০ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা অর্জন করে আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষ স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মধ্যপ্রদেশে আরবি ভাষার ব্যাপক চাহিদা রয়েছে সে কারণে আরবি জাপানি সহ বিভিন্ন ভাষা শিক্ষা অর্জন করে বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রফতানির সুযোগ রয়েছে। কিন্তু আমাদের যথেষ্ঠ দক্ষ জনশক্তি নেই। নতুন শিক্ষাক্রম স্মার্ট কর্মক্ষম নাগরিক তৈরি করতে সাহায্য করবে।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞানে-গুণে সমৃদ্ধ হতে হবে। আর তাঁদের হাত ধরেই বাংলাদেশ স্মার্ট ও উন্নত বিশ্বের কাতারে নাম লেখাবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কর্মক্ষম মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষামন্ত্রী মাহিবুল হাসান চৌধুরী নওফেল ১৯ জুন মঙ্গলবার যশোরের চৌগাছায় পাশাপোল আমজামতলা মডেল কলেজের অ্যালামনাই অ্যসোসিয়েশনের আয়োজনে পূর্ণমিলনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতায় এসব কথা বলেন।

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমি আজকের এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাঁর সুযোগ্য পুত্র তারণ্যের আইকণ সাজিব ওয়াজেদ জয়সহ এই ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন সকলের অবদান স্মরণ করে করে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা দক্ষতা নির্ভর নাগরিক তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেজন্য সকলকে শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের সহযোগিতা করার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী আরও বলেন, এলাম নাই অ্যাসোসিয়েশনে যারা সদস্য তারা একটা ফান্ড তৈরি করবে এবং এই প্রতিষ্ঠান যারা দরিদ্র মেধাবী শিক্ষার্থী ভর্তি হবে তাদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

অনুষ্ঠানের প্রধান আলোচক যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, প্রফেসর মর্জিনা আক্তার বলেন, যোগ্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা শিক্ষা বোর্ডের মাধ্যমে সেই লক্ষ্য পূরণের কাজ করে যাচ্ছি। তিনি বলেন আমরা কর্মবিমুখ শিক্ষা চাইনা। শিক্ষা অর্জনের পাশাপাশি কর্মমুখি নাগরিক তৈরির করবে বর্তমান শিক্ষা ব্যবস্থা।

অনুষ্ঠানের প্রধান উদ্বোধক স্থানীয় এমপি ডা. তৌহিদুজ্জামান তুহিন বলেন, ছেলে মেয়েদের স্কুল প্রতিষ্ঠানে যে চাপ তার অভিভাবকদের আমাদেরকে ছেলেমেয়েদের প্রতি এই চাপ কমাতে হবে। তাদেরকে স্বপ্ন দেখাতে হবে বড় হওয়ার বড় মানুষ হয়ার। তিনি আরো বলেন আমাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে তাহলে আমাদের শিক্ষার আলোয় আলোকিত হয়ে গড়ে ওঠা সম্ভব হবে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহবুব আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন অমিত কুমার বসু শিক্ষামন্ত্রীর এপিএস ও সভাপতি পাশাপোল আমজামতলা মডেল কলেজ, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বগুড়া গাবতলী উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরন কান্তি রায় সিটন, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা, বিশিষ্ট শিক্ষা বিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হারুন অর রশিদ, যশোর জেলা শিক্ষা অফিসার মাহাফুজুল হোসেন, উপজেলা কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, চৌগাছা থানার ওসি ইকাবল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পা দক মেহেদী মাসুদ ধুরী, কলেজের প্রতিষ্ঠাতা সভপাত জহুরুল ইসলাম, চৌগাছা পৌর মেয়র উদ্দীন আল মামুন হিমেল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, ইউপির চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক গনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ বরণ্য শিল্পীদের অংশগ্রহণে দ্বিতীয়ার্ধে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit