সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু ডোমারে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন, সভাপতি পাখী, সম্পাদক মানিক, সাংগঠনিক আলভী ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটিতে নিরাপদ সড়কের চ্যালেঞ্জ: সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম

সুপার এইট লড়াইয়ে দ.আফ্রিকার বিপক্ষে নামছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সুপার এইট লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে চমক দেখানো যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ বুধবার রাত সাড়ে ৮টায়।

এই বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তানের মতো দলকে বিদায় করে সুপার এইটে এসেছে মার্কিনিরা। তবে এবার বদল হচ্ছে ভেন্যু। খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজে। 

তবে ভেন্যু নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের মতো সুপার এইটেও লড়াই করার প্রত্যয় দলটির। 

এদিকে, শতভাগ জয়ে সুপার এইটে এসেছে দক্ষিণ আফ্রিকা। শিরোপাখরা ঘোচাতে এবার বদ্ধপরিকর প্রোটিয়ারা। সুপার এইটে তিন ম্যাচ করে খেলার সুযোগ রয়েছে প্রতি দলের। সেখানে কোনো ম্যাচেই ঝুঁকি নিতে চায় না আফ্রিকা।

৪ ম্যাচে ২ জয় ও ১টি করে হার-পরিত্যক্ত ম্যাচের কারণে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার এইটে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র। সুপার এইটে গ্রুপ-২এ দক্ষিণ আফ্রিকা ছাড়াও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র।

‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে নাম লেখায় দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে ৪ ম্যাচ থেকে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল প্রোটিয়ারা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়েছিল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা দল
আইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিচ নর্টি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।

যুক্তরাষ্ট্র দল
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, এন্ড্রিস গোস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্ড কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শেডলি ভ্যান, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit