সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্ব আজ তাকিয়ে আছে বহুল প্রতীক্ষিত আইবেরিয়ান ডার্বির দিকে, যেখানে মুখোমুখি হচ্ছে স্পেন ও পর্তুগাল। ফ্লোরিডার ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনার পারদ, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই প্রজন্মের দুই তারকা—ক্রিশ্চিয়ানো রোনালদো ও লামিনে ইয়ামাল।

ম্যাচটি শুধু একটি নকআউট লড়াই নয়, বরং ভবিষ্যৎ ও অভিজ্ঞতার দ্বৈরথ হিসেবেও দেখা হচ্ছে। একদিকে বার্সেলোনার তরুণ সেনসেশন ইয়ামাল, অন্যদিকে বিশ্বফুটবলের কিংবদন্তি রোনালদো। 

স্পেন শিবিরে আত্মবিশ্বাসের পারদ চড়া। কোচ লুইস দে লা ফুয়েন্তের দল এখন পর্যন্ত টুর্নামেন্টে চার ম্যাচে কোনো গোল হজম করেনি। অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৩-০ ব্যবধানে জিতে শেষ ষোলোতে এসেছে স্পেন। উনাই সিমোনের গোলরক্ষকত্ব, কুকুরেল্লা-লাপোর্তে-কুবারসি-পোরোর রক্ষণ এবং পেদ্রি-রদ্রি-ড্যানি ওলমোর শক্তিশালী মিডফিল্ড স্পেনকে করেছে ভারসাম্যপূর্ণ।

আক্রমণভাগে ইয়ামালের সঙ্গে আছেন আলেক্স বায়েনা ও স্ট্রাইকার ওয়েজারবাল। বেঞ্চে থাকছেন নিকো উইলিয়ামস ও ফের্নান্দো তোরেসের মতো তারকারা। কোচ দে লা ফুয়েন্তে বলেছেন, “নকআউটে প্রতিটি দলই শক্তিশালী। এখানে নিজের সর্বোচ্চটা দিতে হবে।”

অন্যদিকে পর্তুগালও আত্মবিশ্বাসী। ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামার সম্ভাবনা রয়েছে রোনালদোদের। গোলে দিয়োগো কস্তা, রক্ষণে কানসেলো, দিয়াস ও মেন্ডেস, মাঝমাঠে ভিতিনিয়া ও নেভেস এবং আক্রমণে ব্রুনো ফার্নান্দেস, লিও ও পেদ্রো নেতোর সঙ্গে থাকবেন রোনালদো।

তবে ফিটনেস ইস্যু চিন্তায় রেখেছে পর্তুগালকে। আগের ম্যাচে ভিতিনিয়া ও ব্রুনোকে মাঝপথে তুলে নিতে হয়েছিল, তাদের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

কিউএনবি/অনিমা/০৬.জুলাই.২০২৬/দুপুর ১.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit