রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
অবহেলিত ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন॥ এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি

সুপার এইটের একাধিক ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি, কি বলছে পূর্বাভাস?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতেই শেষ হয়ে এল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের লড়াই। এদিকে চলতি আসরের একাধিক ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গেছে। কয়েকটি ম্যাচ শেষ করতে হয়েছে ওভার কমিয়ে। কিছু ম্যাচ আবার নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি। 

তাই সুপার এইট পর্ব শুরুর আগে ক্যারিবিয় দ্বীপপুঞ্জের আবহাওয়া দুশ্চিন্তায় ফেলে দিয়েছে আইসিসি কর্মকর্তাদের। ম্যাচের দিন ধরে ধরে আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করছেন তারা।

বৃষ্টির জন্য চলতি বিশ্বকাপের একাধিক ম্যাচ বাতিল হওয়ায়, বেশ বিরক্ত ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় কেনো পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুনিল গাভাস্কারের মতো সাবেক ক্রিকেটার। 

এদিকে এবারের আসরে সুপার এইট পর্বের সবগুলো ম্যাচই হবে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে। যুক্তরাষ্ট্রে আর কোনো ম্যাচ নেই। সুপার এইটের ম্যাচগুলো হবে বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায়। এই চারটি দ্বীপের আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রেখেছেন আইসিসি কর্তারা। পাশাপাশি মাঠগুলোকে যতটা সম্ভব সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হচ্ছে।

বার্বাডোজে সুপার এইটের তিনটি ম্যাচ-সহ রয়েছে চলতি বিশ্বকাপের ফাইনাল খেলাও। ২০ জুন ভারত-আফগানিস্তান ম্যাচের দিন বৃষ্টির তেমন আশংকা নেই। তবে বাকি তিনটি ম্যাচের দিনেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২২ জুন যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিন ৪০ শতাংশ এবং ২৪ জুন ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচের দিন ৫৪ শতাংশ বৃষ্টির আশংকা রয়েছে। বৃষ্টি হতে পারে ২৯ জুনের ফাইনালেও।

এদিকে সেন্ট লুসিয়ায় সুপার এইটের তিনটি ম্যাচ হওয়ার কথা। এখানেই হবে ২৪ জুন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। ওই দিন এখানে বৃষ্টির শংকা রয়েছে। আবহাওয়াবিদদের আশংকা, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে রোহিত-কোহলিদের সঙ্গে মার্শ-স্টয়নিস-কামিন্সদের লড়াই।

অন্যদিকে সেন্ট ভিনসেন্টে সুপার এইটের দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। আইসিসি কর্তাদের দুশ্চিন্তায় রেখেছে এখানকার দুটি ম্যাচই। ২৩ জুন অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের দিন বৃষ্টির আশংকা ৫২ শতাংশ। ২৫ জুন আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিনও বৃষ্টির আশংকা উড়িয়ে দেননি আবহাওয়াবিদেরা।

আর অ্যান্টিগায় সুপার এইটের ম্যাচ হওয়ার কথা চারটি। ১৯ জুন দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র, ২১ জুন অস্ট্রেলিয়া-বাংলাদেশ, ২২ জুন ভারত-বাংলাদেশ এবং ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। দ্বীপটিতে এই চার দিনই রয়েছে হালকা বৃষ্টির আশংকা। তবে ম্যাচ ভেস্তে যাওয়ার মতো কিছু হবে না বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদেরা। সূত্র- এনডিটিভি।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit