রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

গরুর গাড়ি থেকে চাঁদাবজি, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : কোরবানির গরু বহনকারী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জে ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- রূপগঞ্জ থানার  এসআই শেখ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের এসআই মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল ও কনস্টেবল তানভীর হোসেন আকাশ। 

গত ১৩ জুন গরুর গাড়ি থেকে পুলিশের এ চাঁদাবাজির ঘটনা একটি টিভিতে প্রচারিত হলে সেই ঘটনার বরাত দিয়ে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি প্রেস রিলিজ পাঠানো হয়। সেখানেই নারায়ণগঞ্জের ৫ পুলিশ বরখাস্তের ঘটনা প্রকাশ পায়। 

এদিকে এ ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৪,/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit