শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

মনিরামপুরে মালবোঝাই ট্রাক অফিস কক্ষে ঢুকে পড়ায় নিহত ২, আহত ১

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি অফিস কক্ষের ভেতর ঢুকে পড়ায় ঘটনাস্থলেই দ্ইুজন নিহত এবং একজন আহত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে নসাতটার দিকে মনিরামপুর পৌরশহরের বাধাঘাটা ব্যাপারী রাইচ মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ট্রাকের মালিক টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গেওভাটা গ্রামের ঝন্টু মিয়া(৪৮) এবং মনিরামপুর বিজয়রামপুর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে আব্দুর রহমান (৬৮)। পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে। আহত ট্রাকের হেলপার নুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে পৌরশহরের বাঁধাঘাটা মোড়ে ব্যাপারী রাইস মিলের সামনে অফিস কক্ষে বসে গল্প করছিলেন মিল মালিক আবদুস সালাম ও আবদুর রহমান। এ সময় পানির ট্যাংক বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাইচ মিলের অফিস কক্ষের দেওয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে।

ট্রাকের চাপায় এসময় ঘটনাস্থলেই নিহত হয় ট্রাক মালিক ঝন্টু মিয়া এবং মনিরামপুরের আবদুর রহমান। আহত হয় ট্রাকের হেলপার নুরুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হেলপার নুরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ সেখান থেকে মরদেহ দুইটি উদ্ধার এবং ট্রাকটি জব্দ করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়াত হোসেন জানান, ঘটনাস্থল থেকে তারা মরদেহ দুইটি এবং আহত হেলপারকে উদ্ধার করেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী মাসুদ জানান, কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিহতের স্বজনদের কাছে মরদেহ দুুইটি হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit