বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

দুই বিশ্বরেকর্ড ভেঙেছেন বাংলাদেশের স্কাইডাইভার আশিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পতাকা হাতে স্কাইডাইভ (প্যারাসুট নিয়ে আকাশ থেকে লাফ) দিয়ে দুটি বিশ্বরেকর্ড ভেঙেছেন বাংলাদেশের আশিক চৌধুরী। এই রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে অন্তর্ভুক্ত করতে শিগগিরই আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার (৯ জুন) সকাল পৌনে ১১টায় গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ের অডিটেরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। আশিক চৌধুরী বলেন, ‘‘এই স্কাইডাইভের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ‘লংগেস্ট আউটডোর ফ্ল্যাট ফ্রিফল’ ও ‘গ্রেটেস্ট ডিসটেনস ফ্রিফল উইথ আ ব্যানার বা ফ্ল্যাগ’ এই দুই শাখায় পূর্বের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছি।

এই সাহসী পদক্ষেপের মাধ্যমে তিনি ‘গ্রেটেস্ট ডিসটেনস ফ্রিফল উইথ আ ব্যানার বা ফ্ল্যাগ’ এর পূর্বের রেকর্ডও ভেঙেছেন। পতাকা হাতে এত উচ্চতা থেকে এর আগে কেউ স্কাইডাইভ করেনি। জানা যায়, গত ২৫ মে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাটি থেকে আশিক চৌধুরী এই স্কাইডাইভ পরিচালনা করেন। ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের একজন পরিদর্শকের তদারকিতে এই স্কাইডাইভ সম্পন্ন হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ৯:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit