শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে কি না জানাল ইরান ‘বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু’ অবসর নিতে চান মির্জা ফখরুল, যা বললেন মারুফ কামাল খান সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন দাউদ ইব্রাহিমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রামগোপাল ভার্মা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে ক্ষুব্ধ তাপস বৈশ্য নেত্রকোনায় শিক্ষক ও কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা যতদূর গড়ালো

বাকযুদ্ধে প্রীতি জিনতা ও কারিনা, কাকে সমর্থন দিলেন রানি?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রীদের মাঝে বিরোধ নতুন কোনো ঘটনা নয়। এবার দ্বন্দ্বে জড়িয়েছেন প্রীতি জিনতা ও কারিনা কাপুর খান। নেপথ্যে আছেন রানি মুখার্জি।  সম্প্রতি বহু পুরোনো দিনের কথা ফিরে আসে নতুন করে। আর এতেই শুরু হয় বাকযুদ্ধ। 

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন কারিনা কাপুর ও রানি মুখার্জি । অনুষ্ঠানে করণ জোহর প্রীতির একটি পুরোনো ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে কারিনার উদ্দেশ্যে প্রীতি বলেন— আমার ওকে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ও যেভাবে আমাকে উপেক্ষা করে, সেটি নিয়ে বড় সমস্যা আছে। প্রীতি জিনতা আরও বলেন, শুধু করণের সামনেই কারিনা তাকে হাই-হ্যালো বলেন। তারা একই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তাই এসব মনোমালিন্য ভুলে মিলেমিশে থাকার আহ্বান জানান প্রীতি।

ভিডিওটি দেখার পর কারিনার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না এলেও রানি মুখার্জি একহাত নিলেন প্রীতিকে। বললেন— আমার মনে হয় প্রীতি বড় বেশি কথা বলে। ওর একটু কম কথা বলা উচিত। সব বিষয়ে ও মতামত দিতে চায়। এই অভ্যাসটা বদলানো জরুরি। এ ছাড়া প্রীতি সত্যিই দারুণ।

এর আগে ‘কল হো না হো’ ছবির জন্য প্রিয় বন্ধু কারিনা কাপুরের কাছে ছুটে গিয়েছিলেন পরিচালক করণ জোহর। কিন্তু সেই ছবির জন্য কারিনা শাহরুখ খানের সমান পারিশ্রমিক চেয়ে বসেন। হতাশ হয়ে ফিরে আসেন পরিচালক। এর পর বিকল্প অভিনেত্রী হিসাবে প্রীতি জ়িনতার কথা ভাবেন এবং প্রীতিকে কাস্ট করেন। প্রীতি ‘নয়না’ চরিত্রে অভিনয় করেন। এরই মাঝে চোরা স্রোত বয়ে যায় দুই অভিনেত্রীর মধ্যে।

ওই ছবিতে যুক্ত হতে না পেরে কারিনা কাপুর দীর্ঘ ৯ মাস পরিচালকের কথা বন্ধ করে দেন। মূলত ‘কল হো না হো’ ছবিতে প্রীতিকে কাস্ট করায় ক্ষুব্ধ হন কারিনা। ২০০০ সালের গোড়ার দিকে নিউইয়র্কে যশ জোহরের চিকিৎসার সময় পুনরায় যোগাযোগ হয় তাদের। বর্তমানে প্রীতি ও কারিনার মধ্যেও কোনো দ্বন্দ্ব নেই, বিবাদ নেই। সম্প্রতি কারিনা অভিনীত ‘ক্রু’ ছবি দেখে প্রশংসায় মজেছিলেন প্রীতি।

 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit