সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় দিদি নাম্বার ১ সঞ্চালনা দিয়ে ঘরে ঘরে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি জি বাংলার দিদি নাম্বার ১-এ এসেছিলেন সারেগামাপার বিজেতা-প্রতিযোগীরা। এ সময় ছিলেন সারেগামাপা ২০১৪ বিজয়ী অন্বেষা দত্ত, অঙ্কিতা ভট্টাচার্য, আরাত্রিকা মাইতি, সায়ন্তনী ঘোষরা। বরাবরই গানের এই রিয়েলিটি শো বাংলায় ভীষণ জনপ্রিয়। সেখানে দিদি নাম্বার ১-এর মঞ্চে তাদের পেয়ে খুশি দর্শকরাও। এ শোর হোস্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জমিয়ে উপভোগ করছেন প্রতিযোগীরাও।

অন্বেষা দত্ত দিদি নাম্বার ১ চলাকালে স্বস্তিকাকে জানান, তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত। ছোটবেলায় ক্রান্তি দেখেছিলেন, যা ছিল জিৎ ও স্বস্তিকা জুটির অন্যতম হিট সিনেমা। এরপরই কবে আবার সিনেমা করবেন জিতের সঙ্গে?—এমন প্রশ্ন করে বসেন অন্বেষা দত্ত। এর উত্তরে স্বস্তিকা বলেন— ‘আরে কবে দেখতে পাব আমিও! কী জানি ওরকম গল্প আবার যবে তৈরি হবে। ধামাকেদার একটা কিছু হতে হবে। অফার এসে গেলেই করে ফেলব।’

অভিনেতা জিতের সঙ্গে প্রেমের কথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এমনকি এটাও জানিয়েছিলেন যে, তাদের বিচ্ছেদে সব থেকে কষ্ট পেয়েছিল তার মেয়ে অন্বেষা। এমনকি এখনো মাঝে মাঝে কথা শোনায়— ‘অত সুন্দর ছেলের’ সঙ্গে বিচ্ছেদ নিয়ে। এমনকি সম্পর্ক ভাঙায় মায়েরই দোষ খোঁজে সে। 

জানা গেছে, ডিভোর্সি স্বস্তিকাকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারেনি জিতের পরিবার। যদিও অভিনেত্রীর সঙ্গে তার স্বামী প্রমিত সেনের ডিভোর্সের মামলা এখনো ঝুলে রয়েছে। আইনত তাদের ডিভোর্স হয়নি বলেই বছরখানেক আগেও জানান অভিনেত্রী। এদিকে চলতি বছরের মে মাসে দিদি নাম্বার ১ থেকে আচমকাই বাদ পড়েন শোর দীর্ঘদিনের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।
আর সেই দায়িত্ব স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাঁধে এসে পড়ে। শুরুর দিকে অনেক ট্রলের মুখে পড়তে হয় তাকে। তবে নিজস্ব ঢঙেই সামলেছেন সবটা। বরং আন্তরিক ব্যবহার, মিষ্টি হাসি এবং সাবলীল সঞ্চালনা দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit