বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন ধানমন্ডিতে ভবনে আগুনের ঘটনায় যা বললো ফায়ার সার্ভিস চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

বিনোদন ডেস্ক : পপির জন্মদিন এবার কেটেছে অন্যরকম আবহে। চলচ্চিত্রের ঝলমলে আয়োজনের বদলে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বিশেষ দিনটি উদযাপন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

জন্মদিনের প্রথম প্রহরেই নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জানান পপি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। পারিবারিক আয়োজনে মোট আটটি কেক কাটা হয়। একই সঙ্গে তার জন্মদিন উপলক্ষে মসজিদে মিলাদ এবং একটি এতিমখানায় কোরআন খতমের আয়োজন করা হয়।
জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে এক গণমাধ্যমকে পপি বলেন, রাত ১২টায় নামাজ পড়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি শুরু করতে পেরে ভালো লেগেছে।
আনন্দের এই দিনে প্রয়াত বাবার কথাও বিশেষভাবে মনে পড়েছে পপির। তিনি জানান, জন্মদিনে বাবাকে খুব মিস করছেন। একই সঙ্গে তার বিশেষ দিনে শুভেচ্ছা জানানো চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, বন্ধু, দর্শক-ভক্ত ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই আড়ালে রয়েছেন পপি। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমের উপস্থিতিতেও তাকে আগের মতো দেখা যায় না। ফলে দীর্ঘ বিরতির পর জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করায় আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
পপির পুরো নাম সাদিকা পারভীন পপি। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্ম তার। ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে পরিচিতি পান তিনি। 
এরপর ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ‘আমার ঘর আমার বেহেস্ত’ তার অভিনীত প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে ‘কুলি’ ছিল তার প্রথম চলচ্চিত্র। সিনেমাটির সাফল্যের পর দ্রুতই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন পপি।
কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় নায়ক ও নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন মান্না, রুবেল, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানসহ অনেকের বিপরীতে। বিশেষ করে শাকিল খানের সঙ্গে তার জুটি একসময় দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit