সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

বিনোদন ডেস্ক : আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দায়। তাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। পরিচালনা করবেন এমএইচ খোকন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে প্রযোজকদের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ অনেকে।

সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিত হবে ‘লজ্জা’। এর গল্প লিখেছেন প্রযোজক আবদুল আজিজ নিজেই। আর প্রধান চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে বাঁধন ও ফারিয়াকে। সংশ্লিষ্টরা জানান, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।
এদিকে বাঁধন বর্তমানে দেশের বাইরে, ইতালিতে রয়েছেন। বিখ্যাত ভেনিস উৎসবে লড়ছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সে অধ্যায় শেষ করে দেশে ফিরেই তিনি যোগ দেবেন ‘লজ্জা’র শুটিংয়ে।
এদিকে বাঁধনের হাতে আরও একটি সিনেমা রয়েছে, ‘গুলশানের চামেলী’। মোহাম্মদ ইকবালের এই সিনেমার শুটিং শুরু হবে বছরের শেষ দিকে। অন্যদিকে ফারিয়ার হাতে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। এর শুটিং প্রায় শেষ, বাকি কেবল একটি গানের দৃশ্যায়ন। অক্টোবরে সিনেমাটি আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit