সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

ইউক্রেনে জয়ী হতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই: পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (৭ জুন) রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে জয়ী হতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। তাছাড়া নতুন করে সেনা মোতায়েনের কথাও তিনি ভাবছেন না।

সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পামাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন।
 
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, পরমাণু অস্ত্রের ব্যবহার কেবল দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকির ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। আমি মনে করি না, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি এখনও হয়েছে। এমন অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই।
 
গোলাবারুদ-সাঁজোয়া যান নিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। শুক্রবার কিয়েভের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডারে হামলা চালানোর দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও ইউক্রেনীয় বাহিনীর বেশ কিছু ড্রোন ও বিমান হামলা প্রতিহতের দাবি করেছে ক্রেমলিন।
 
হামলার ঘটনায় ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, রাশিয়ায় ইউক্রেনের পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে। তবে ইউক্রেনকে সমর্থনের কথা থাকলেও কিয়েভে আপাতত কোনো সেনা মোতায়েন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
 
ন্যাটো মহাসচিবের বক্তব্যের পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো বলেন, ইউক্রেনে তার দেশ থেকে রাশিয়ার বিরুদ্ধে সেনা মোতায়েন করা হবে না। এছাড়া হাঙ্গেরিও জানিয়ে দিয়েছে তারাও ইউক্রেনে সৈন্য পাঠাবে না।
 
রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়েছে যে, ইউক্রেনে সেনা পাঠালে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ অনিবার্য হবে। এরই জেরে হয়তো দেশগুলো পিছপা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
 
এদিকে রুশ-নিয়ন্ত্রিত দুটি অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। শুক্রবার (৭ জুন) এ হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
 
শনিবার (৮ জুন) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক এবং খেরসন অঞ্চলে শুক্রবার এই হতাহতের ঘটনা ঘটে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit