সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

খাগড়াছড়ি জেলা পুলিশ ১৫টি প্রশংসনীয়  কাজে আইজিপি পুরস্কার পেল । 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৭৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় এর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।এই অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আইজিপি মহোদয় কর্তৃক পুরস্কৃত হয়েছে। এই অর্জন কেবল সম্ভব হয়েছে সম্মানিত পুলিশ সুপার খাগড়াছড়ি জেলা,  মুক্তা ধর পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনার ফলে।
খাগড়াছড়ি জেলা পুলিশ যে ১৫টি বিষয়ে আইজিপি পুরস্কার পেলেন বিষয়বস্তু নিম্নরূপ:-
১.খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনপূর্বক প্রধান আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার। ২.খাগড়াছড়ি জেলা গুইমারা থানা পুলিশ কর্তৃক অস্ত্রসহ এক (০১) জন সন্ত্রাসী গ্রেফতার সংক্রান্তে পুরস্কার। ৩.খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম সহ মূল অপহরণকারী গ্রেফতার সংক্রান্তে পুরস্কার। ৪.খাগড়াছড়ি জেলার সদর থানা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ০২ লক্ষ টাকার অধিক বিদেশি সিগারেট ও ০১ টি টমটম জব্দ সহ ০১ জন চোরাকারবারি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার।৫.খাগড়াছড়ি জেলা সদর থানা পুলিশের অভিযানে ব্যাংকের আত্মসাৎকৃত অর্থ উদ্ধারসহ ০১ জন আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার ।৬.খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের অভিযানে ০১ টি দেশীয় তৈরি পাইপগান  ও ০২ রাউন্ড কার্তুজ সহ একজন আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার। ৭.খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের অভিযানে আন্ত:জেলা চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার এবং ০৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সংক্রান্তে পুরস্কার। 
৮. খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশ কর্তৃক সাড়ে ০৩ একরের অধিক জায়গায় চাষাবাদকৃত ৩০ কোটি ২৬ লক্ষ টাকার অধিক মূল্যের গাজা জব্দ সংক্রান্তে পুরস্কার। 
৯. খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর থানাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি কর্তৃক  প্রায় ০২ লক্ষ টাকার বিদেশী সিগারেট সহ একজন আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার। 
১০. খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর থানা কর্তৃক ১০৪০ লিটার  চোলাই মদ সহ ০২ জন আসামী গ্রেফপ্তার সংক্রান্তে পুরস্কার। 
১১. খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার রহস্য উন্মোচন সহ ০১ জন আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার। ১২. খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে চোরাই স্বর্ণালংকার সহ ০১ জন আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার।১৩. খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশ কর্তৃক ২ লক্ষাধিক টাকার অধিক মূল্যের ভারতীয় ঔষধ সহ ০২ আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার।
১৪. খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের বিদেশি সিগারেট সহ ০১ জন আসামি গ্রেফপ্তার সংক্রান্ত পুরস্কার। 
১৫. খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশ কর্তৃক ০৮ লক্ষ টাকার অবৈধ কাঠ সহ ০২ জন আসামি গ্রেফতার সংক্রান্তে পুরস্কার। 
১৫ টি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল- মামুন বিপিএম (বার),পিপিএম মহোদয় এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন,এ পুরস্কার অর্জন আমাদের  দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরো উৎসাহিত ও উজ্জীবিত করবে।

অনুজ হিসেবে বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের কাছে শ্রদ্ধেয় আইজিপি স্যারের কর্মজীবন সর্বদা অনুকরণীয় এবং আমাদের বিশ্বাস স্যারের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের এই অগ্রযাত্রা থাকবে চির অম্লান। উল্লেখ্য যে এর আগেও খাগড়াছড়ি জেলা পুলিশ ভালো কাজের স্বীকৃতি স্বরুপ মাননীয় আইজিপি মহোদয় কতৃক পুরস্কৃত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুন ২০২৪,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit