সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

আফগান বোলিং আক্রমণকে হুমকি মানছেন উইলিয়ামসন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : রশিদ খান, মুজিব-উর-রাহমান, মোহাম্মদ নবি, ফাজালহাক ফারুকিদের মতো ক্রিকেটারদের নিয়ে গড়া আফগানিস্তানের বোলিং আক্রমণ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বোলিং বিভাগকে সেরাদের একটি মনে হচ্ছে কেইন উইলিয়ামসনের কাছে। তাই আফগানদের হুমকি হিসেবে দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ পর নিজেদের প্রথম খেলতে যাচ্ছে কিউইরা। বাংলাদেশ সময় শনিবার (০৮ জুন) ভোর সাড়ে ৫টায় আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফগান ক্রিকেটারদের চাহিদা আকাশচুম্বি। আইপিএল থেকে শুরু করে বিশ্বের নানা লিগে খেলে বেড়ান রাশিদ, নাবিরা। টি-টোয়েন্টি সংস্করণে তাই আফগান ক্রিকেটাররা এখন অনেক বেশি অভিজ্ঞ।

শুধু তাই নয়, সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে আফগানিস্তান। অল্পের জন্য সেমি-ফাইনালে উঠতে না পারা দলটির লড়াকু মানসিকতা ও উন্নতি চোখে পড়েছে উইলিয়ামসনের। তাদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে সেই উদাহরণও দিয়েছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই নিউ জিল্যান্ডের। এখন পর্যন্ত খেলা তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সবকটি জিতেছে তারাই। সেই আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই সঙ্গী কিউইদের। তবে এই দলটিকে বেশ দক্ষ মনে করছেন উইলিয়ামসন। তাই রশিদদের নিয়ে সতর্ক থাকার কথাও বলেছেন তিনি।

উইলিয়ামসন জানান, “অবশ্যই (সতর্ক থাকার মতো) তাদের দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছে। সত্যি বলতে, সব খেলোয়াড়ই। এমনই দক্ষ একটা দল তারা। আমি মনে করি, এই প্রতিযোগিতায় সেরা বোলিং আক্রমণগুলোর একটি তাদের।”

তিনি আরও বলেন, “আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফগান খেলোয়াড়দের সংখ্যা, সম্পৃক্ততা আমরা দেখেছি। এবং তারা আরও ভালো হয়ে উঠছে। তারা ক্রমশ শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে। আমরা গত বিশ্বকাপে দেখেছি ওয়ানডে সংস্করণেও তারা কতটা শক্তিশালী। সুতরাং, তারা সত্যিই অত্যন্ত দক্ষ একটি দল এবং তাদের বেশ কয়েকজন হুমকি।”

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit