শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থী আ. লীগ নেতার অসহায়ত্ব!

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৯৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আওয়ামী লীগ নেতাদেরকে পাশে পাচ্ছেন না। আবার কেউ পক্ষে কাজ করলে তাকে শাসানো হচ্ছে। প্রতিদ্বন্ধী প্রার্থী নানাভাবে আচরণবিধি লংঘন করে যাচ্ছেন। শঙ্কা আছে ভোটকেন্দ্রে নৈরাজ্য চালানোর। তিনি এসবের বিচার ছেড়ে দেন আল্লাহ’র উপর। এভাবেই নিজের অসহায়ত্বের কথা উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ভোট নিয়ে শঙ্কার কথাও প্রকাশ করেন। 

ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করা চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ভোটের মাঠের কি অবস্থা সাংবাদিকরা নিশ্চয় অবগত আছেন। প্রতিটি ওয়ার্ডে একটি করে ক্যাম্প করার কথা থাকলে প্রতিদ্বন্ধী এক প্রার্থী প্রতি ওয়ার্ডে ২০-২৫টি স্থাপন করছেন। নির্বাচনের দিন কেন্দ্র দখল ভোট দেওয়াসহ নৈরাজ্য সৃষ্টি ষড়যন্ত্র চলছে।সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন মূলত আরেক প্রার্থী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের প্রতি ইংগিত করেন। নির্বাচনী এলাকার শতাধিক কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করে রিটার্নিং অফিসারের কাছে লিখিত দেওয়া হয়েছে বলে তিনি জানান।

 

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit