মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

আখাউড়ায় প্রধান শিক্ষককে আ‘লীগ নেতার হুমকি, থানায় জিডি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৬৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বিদ্যালয়ের অর্থ আত্মসাতের মামলা তুলে নিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।উপজেলার ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহআলম উচ্চ বিদ্যালয়ের এ ঘটনায় বৃহস্পতিবার জীবনের নিরাপত্তা চেয়ে আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেলিনা বেগম। হত্যার হুমকি দেওয়া ওই নেতার নাম মোহাম্মদ আলী চৌধুরী। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। 

ভুক্তভোগী প্রধান শিক্ষক সেলিনা বেগমের  অভিযোগ, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী তিনি আলহাজ্ব শাহ্আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বপালন করে আসছেন। তিনি বিদ্যালয়ে কমিটির দায়িত্ব নেয়ার পর থেকে ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন অপকর্ম করছেন। আর এ কাজে তাকে সার্বিক সহযোগিতা করেছে ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল বাশার প্রকাশ মোবারক (৬০) এবং ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য হুমায়ুন মিয়া (৪০)।

সেলিনা বেগম বলেন, আবুল বাশার প্রকাশ মোবারক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা কালীন তিনি স্কুলের টাকা আত্মসাৎ পূর্বক প্রতারণা করায় এ বিষয়ে আদালতে তিনি মামলা দায়ের করেন। যা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরাো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র নিকট তদন্তাধীন।
ওই মামলা দায়েরের পর থেকেই মোহাম্মদ আলী চৌধুরী ও মোবারকসহ অন্যরা মামলার বাদি প্রধান শিক্ষক সেলিনা বেগমকে বিভিন্ন ভাবে মামলা তুলে নিয়ে মামলা আপোষ মিমাংসা করার জন্য হুমকিধামকি দিতে থাকে।তাছাড়াও বিবাদীরা বিভিন্ন লোক দিয়েও মামলা তুলে নিতে হুমকি অব্যাহত রাখে।অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৬মে সকালে পৌরশহরের সড়কবাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রধান শিক্ষক সেলিনা বেগমকে মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি প্রদান করেন।

এসময় মোহাম্মদ আলী চৌধুরী চরম ক্ষিপ্ত হয়ে বলেন, যেকোন মূল্যে তোমাকে মামলা তুলে নিতে হবে। আর যদি মামলা না ওঠানো হয় তাহলে ওই বিদ্যালয়ে কিভাবে চাকরি করা হয় তা তিনি দেখে নেবেন। এসময় তিনি হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন সেলিনা বেগম।পরে জীবনের নিরাপত্তা চেয়ে আখাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।যদিও তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলহাজ্ব শাহ্ আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। তিনি বলেন, ওই প্রধান শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়নি দীর্ঘদিন, হুমকি দিবো কিভাবে?

 

 

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/ ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit