মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

নির্বাচনি প্রচারণায় জীবন্ত ঘোড়া, সমর্থককে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৫২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় জীবন্ত ঘোড়া ব্যবহার করায় একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এই জরিমানা করেন।বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

ওই সমর্থক মুকাই আলীর পক্ষে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণায় নামেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চেয়ারম্যান পদপ্রার্থী নাছিমা মুকাই আলীর একজন সমর্থককে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী (ঘোড়া) ব্যবহার করার দায়ে “উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬” এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। এ সময় প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্যও নির্দেশনা প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৪,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit