সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

মালাইকা-অর্জুনের বিচ্ছেদ নিয়ে যা জানালেন নায়িকার ম্যানেজার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে শুরু হয় জোর চর্চা। গত কয়েক দিন ধরে শোনা যেতে থাকে তারা নাকি আলাদা হয়ে গেছেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয়েছে তাদের। এহেন গুঞ্জনের পর এবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন মালাইকার ম্যানেজার। জানালেন যা যা রটেছে সবটাই মিথ্যা ও ভুয়া। গুজব ছাড়া এগুলো কিছুই নয়।

ইন্ডিয়া টুডের এক রিপোর্টে সম্প্রতি জানানো হয়, মালাইকা অরোরার ম্যানেজার জানিয়েছেন- এই তারকা জুটির মোটেই বিচ্ছেদ হয়নি। তারা একসঙ্গেই আছেন। মালাইকা ও অর্জুনের বিচ্ছেদ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘না না, সবটাই মিথ্যা।’

মালাইকা ও অর্জুন প্রায় ছয়/সাত বছর একসঙ্গে আছেন। তারা ২০১৮ সালে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন অভিনেত্রীর সেই বছরের জন্মদিনে। সম্প্রতি পিংক ভিলার পক্ষ থেকে একটি রিপোর্টে দাবি করা হয়, তারা নাকি আলাদা হয়ে গেছেন। এ বিষয়ে তারা কেউই কিছু বলতে চান না।

তবে কেবল ওই সংবাদমাধ্যম নয়, আইএএসের পক্ষ থেকেও একই তথ্য দেওয়া হয়। জানানো হয় অর্জুন ও মালাইকা আলাদা হয়ে গেছেন। তবে তারা এখনো একে অন্যকে সম্মান করেন। যোগাযোগ আছে তাদের মধ্যে।

এ বিষয়ে বলে রাখা ভালো— এটাই প্রথমবার নয়, যখন তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেল। আগেও বহুবার তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। তারপর জানা গেছে সবটাই মিথ্যে। বারংবার তাদের এমন গুঞ্জনের পর লাবিডাবি ছবি পোস্ট করতে দেখা গেছে।

 

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৪,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit