রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : মুক্তির আগেই আলোচনায় রয়েছে যশ অভিনীত নতুন ছবি ‘টক্সিক’। ছবির ঝলক প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে। এই ছবিতে যশের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে। তবে ছবিকে ঘিরে আলোচনা যতটা, তার সঙ্গে পাল্লা দিয়ে সামনে এসেছে কিয়ারার ব্যক্তিগত জীবনের নতুন উপলব্ধিও।

গত বছরের জুলাইয়ে মা হওয়ার পর নিজের ভেতরের বদল নিয়ে প্রথমবার এত স্পষ্টভাবে কথা বললেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে পর্দায় কোমল, মিষ্টি এবং সংযত চরিত্রে দর্শকের সামনে হাজির হলেও কিয়ারা জানালেন, মাতৃত্ব তাঁকে ভেতর থেকে বদলে দিয়েছে। তাঁর কথায়, মা হওয়ার পর যেন নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়। কখনও মনে হয় পৃথিবীর কোনও কিছুই ততটা গুরুত্বপূর্ণ নয়, আবার কখনও সবকিছুই খুব গভীরভাবে ছুঁয়ে যায়। তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, মাতৃত্ব তাঁর দৃষ্টিভঙ্গিকে নতুন করে গড়ে দিয়েছে।
এদিকে ‘টক্সিক’ ছবির নতুন পোস্টার প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়। পোস্টারে দেখা যায়, যশের কোলে বসে আছেন কিয়ারা। অভিনেতার হাতে চুরুটও নজর কেড়েছে। পোস্টারটি ঘিরে বিতর্ক তৈরি হলেও সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
ছবির পরিচালক গীতু মোহনদাস জানিয়েছেন, নাদিয়া চরিত্রটির জন্য শুরু থেকেই তাঁর প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। পরিচালকের মতে, কিয়ারার পর্দায় এমন এক উপস্থিতি রয়েছে যা চরিত্রকে গভীর মানবিকতা দেয়। তাঁর বিশ্বাস, এই চরিত্রে কিয়ারার উপস্থিতিই ছবির আবেগকে আরও শক্তিশালী করবে।
মা হওয়ার পর জীবনের নতুন অধ্যায়ে দাঁড়িয়ে কিয়ারা এখন একদিকে মাতৃত্ব, অন্যদিকে নতুন চরিত্র দুই অভিজ্ঞতাকেই একসঙ্গে বহন করছেন। আর সেই পরিবর্তনের ছাপই ধরা পড়ছে তাঁর কথায়, ভাবনায় এবং নতুন কাজের প্রস্তুতিতে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit