বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক ১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলো বাংলাদেশ সরকার শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন

ফিলিস্তিনির পক্ষে লেখায় মার্কিন ভিসা বাতিল হয় ওয়ারফেজের কমলের!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় হেভি মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারফেজ। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল সম্প্রতি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের দেওয়ার কারণে মার্কিন দূতাবাস তার ভিসা আবেদন বাতিল করে দিয়েছিল।

সে সময় ব্যান্ড ‘ওয়ারফেজ’ চল্লিশ বছর পূর্ণ করার দুই বছর পর ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ আয়োজন করেছিল। বিশ্বের নানা দেশে সফর করেছিলেন তারা। সেবার আমেরিকায়ও তাদের কনসার্ট ছিল। কিন্তু ফিলিস্তিনের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে আমেরিকা ট্যুর থেকে তাকে বাদ পড়তে হয়।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি সামনে এনেছেন ইব্রাহিম আহমেদ কমল নিজেই। এই মিউজিশিয়ান নব্বই দশকে পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় ছোট ভাই হারানোর পর পুরো পরিবারসহ দেশে ফিরে আসেন। এরপর আর কখনো দেশটিতে যাওয়ার চেষ্টা করেননি। ২০২৪ সালে ব্যান্ডের ইউএস ট্যুরের জন্য তিনি ভিসা আবেদন করেন, দলের অন্যান্য সদস্যরা ভিসা পেলেও তাকে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রসঙ্গটি নিয়ে এই গিটারিস্ট লিখেছেন, ‘২০২৪ সালে ওয়ারফেজের ইউএসএ ট্যুরের জন্য আমি ভিসার আবেদন করি। আমাকে ভিসা রিজেক্ট করা হয়। এতে আমার কোনো অনুশোচনা নেই। আমি যে আমেরিকা দেখে এসেছি, ওই আমেরিকা আর নেই। আমার কাছে আমেরিকা পড়াশোনা করতে যাওয়ার একটি জায়গা ছাড়া নতুন কিছুই নয়।’

এ বছরের গ্রীষ্মেই ওয়ারফেজ যুক্তরাষ্ট্র সফরে যাবে জানিয়ে কমল বলেন, ‘আমার মনে হয় না আমি আমেরিকা যেতে চাই। দরকার নেই আমেরিকা শো করার। আমি মানবতায় বিশ্বাসী। যে দেশে যাবার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ফ্রি প্যালেস্টাইন লিখতে পারব না, সেই দেশে আমার যাবার দরকার নেই। ওই দেশটা আমার জন্য অপয়া।’

তিনি আরও বলেন, ‘দেশের মাটিতেই থাকব এবং সত্যকে সত্য বলব। সব সময় বলেছি, আমার সংগীত শুধু বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষীদের জন্য। কখনো বিশ্বজয়ের ইচ্ছা হয়নি। সত্যকে সত্য বলব।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit