মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শেষ হলো হানিয়া-আব্বাসের আলোচিত সিরিজ ‘মেরি জিন্দেগি হ্যায় তু’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের বর্তমান সময়ের জনপ্রিয় তারকা জুটি হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের বহুল আলোচিত সিরিজ ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর যাত্রা শেষ হলো। ২০২৫ সালের শেষ দিকে শুরু হওয়া এ নাটক দীর্ঘ চার মাসের সফল প্রচারের পর গত ২২ মার্চ মুক্তি পায় এর শেষ পর্ব। ৩৪ পর্বের এ মেগা হিট সিরিজটি বিদায়বেলায় দর্শকহৃদয়ে বড় এক শূন্যতা রেখে গেছে।

জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এ নাটকটিতে ‘ডা. আয়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন। এ নাটকে হানিয়ার বিপরীতে ‘কামইয়ার’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন বিলাল আব্বাস খান। কাজ শেষ করার পর নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন হানিয়া আমির। শুটিং সেটের পর্দার পেছনের কিছু অদেখা মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লিখেছেন—‘সফর কঠিন ছিল, কিন্তু গন্তব্য প্রিয়। বিদায়, প্রিয়রা।’

সামাজিক মাধ্যমে তার এমন বিদায়ী বার্তায় ভক্ত-অনুরাগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। মন্তব্য ঘরে আবেগ ধরে রাখতে পারেননি তারা, জানিয়েছেন ভালোবাসার কথা। রাদান শাহের দুর্দান্ত চিত্রনাট্য ও মুসাদ্দিক মালেকের সুনিপুণ পরিচালনায় নাটকটি শুধু পাকিস্তানেই নয়, আন্তর্জাতিকভাবেও ব্যাপক সমাদৃত হয়েছে। হানিয়া আমির ও বিলাল আব্বাস ছাড়াও এ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আলি রেহমান খান, আলী খান, জাভেরিয়া আব্বাসি, ওয়ার্দা আজিজ প্রমুখ। বর্তমানে নাটকের সবকটি পর্ব ইউটিউব প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

নাটকটির সফলতায় বড় ভূমিকা রেখেছে এর টাইটেল ট্র্যাক বা ওএসটি। অসীম আজহার ও সাবরি সিস্টার্সের কণ্ঠে গাওয়া গানটি মাসজুড়েই ছিল মিউজিক চার্টের শীর্ষে।

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit