শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নে রাস্তার বেহাল অবস্থা, দেখার কেউ নেই

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২০৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির বড় ভিমলপুর গ্রামের পাকা রাস্তাটিতে বৃষ্টির পানি জমে থাকায় এলাকাবাসী চরম দূর্ভোগে পড়েছে। গ্রামবাসীর অভিযোগে জানা যায় বড়ভিমলপুর গ্রামে মৃত্যু জহির উদ্দীন এর পুত্র মোঃ আবু মুসা ও মৃত আব্বাস উদ্দীনের পুত্র মোঃ হাসেম আলী দীর্ঘদিন ধরে ড্রেন বন্ধ করে রাখায় বর্ষাকালে এবং শীতকালে গ্রামের বাড়ীর পানি বাহির না হওয়ায় সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীরা আরও অভিযোগ করে বলেন, পূর্বের নির্মাণকৃত ড্রেনগুলির নিচু হওয়ায় আর্বজনা জমে ভরাট হয়ে গেছে। এভাবে প্রায় তিনশতাধিক বাড়ীর পানি আটকে থাকছে। মূল ড্রেনের পানি বাহির হওয়ার কোন রাস্তা না থাকায় বর্ষার পানি বাড়ীতে ঢুকে পড়ছে। মসজিদের মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না। মূল রাস্তাটির পাশ দিয়ে একটি ড্রেন নির্মাণ করে পাকা রাস্তার ব্রীজের মূখে নিয়ে গিয়ে দিলে গ্রামবাসীর বাড়ীর পানি ঐ ড্রেন দিয়ে বাহির হয়ে যাবে। এতে গ্রামবাসীরা উপকৃত হবে। কিন্তু গ্রামের গুটি কয়েক লোকের কারণে শতাধিক গ্রামবাসী ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে উপজেলা মোঃ আতাউর রহমান মিল্টন ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করে ড্রেন নির্মাণের আস্বাস দিলেও প্রতিপক্ষরা ড্রেন নির্মাণে বাঁধা প্রদান করেন। যার কারণেই সেখানে ড্রেন নির্মাণ করা সম্ভব হয় নি বলে এলাকাবাসী জানান। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit