শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটিতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১০৩ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন বড়থলী ইউনিয়নে আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের গুলিতে গুরুত্বর আহত ইউপি চেয়ারম্যান আতোমং মারমা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণের ঘটনায় মামলা করেছে নিহতের ভাই।বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় নিহত চেয়ারম্যানের বড় ভাই ক্যাচিমং মারমা (৬১) বিলাইছড়ি থানায় বাদী হয়ে  ৩০২/৩৪ ধারায় এক খুনের মামলা করেন। যার মামলা নং -০১।
তবে তদন্তের স্বার্থে এজাহারে উল্লেখিত বিবাদীদের নাম ও সংখ্যা জানানো যাচ্ছেনা।  তিনি আরও জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানার অধীনে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।গত ২১ মে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাতে বিলাইছড়ি উপজেলার দূর্গম বড়থলী ইউপি চেয়ারম্যান আতোমং মারমাকে গুলি করে আঞ্চলিকদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা।প্রসঙ্গত,  (২১ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২য় পর্য়ায় বিলাইছড়ি উপজেলাধীন বড়থলী ইউনিয়নে চেয়ারম্যান আতোমং মারমাকে বড়থলী মারমা পাড়ায় নিজ আত্বীয়ের বাসায় অবস্থানকালে  রাত আনুমানিক ১১:১৫ টার সময় হঠাৎ গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর পর তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল এবং পরে চট্রগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রায় ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টায়  আইসিইউতে  মারা যান।এর আগে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন এর  পরের দিন ১৯ মার্চ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকেও গুলি করে হত্যা করে পাহাড়ি সন্ত্রাসীরা। এই নিয়ে উপজেলায় নির্বাচনকালীন সময়ে পরপর ২ বার দু’নেতাকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৪,/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit