শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

পাহাড় ধসে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ; সাজেকে আটকা পড়েছে ১২০ পর্যটক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৭৪ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : ভারী বৃষ্টি পাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কে ১০ টি স্থানে পাহাড় ধসে সকাল থেকে সারাদেশের সাথে বাঘাইছড়ির যানচলাচল বন্ধ রয়েছে। পাহাড় ধসের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
এদিকে সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছে ১২০ জন পর্যটক। এদিকে এক টানা ভারী বৃষ্টিপাতের ফলে কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাঘাইছড়ির নিচু অঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, স্কুল এবং মাছের পুকুর। 
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড় ধস ও নিচু অঞ্চল প্লাবিত হয়েছে সড়ক জনপদ বিভাগ ও উপজেলা প্রশাসন সমন্বয়ের মাধ্যমে সড়কের মাটি সরানোর কাজ শুরু করা হবে।
বৃষ্টির জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। এরইমধ্যে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ এর নেতৃত্বে পুলিশের একটি দল পাহাড় ধসে ক্ষতি গ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এসময় তিনি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানিয়েছেন সড়কের সব মাটি সরাতে অনেক সময়ের প্রয়োজন পুরো মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে আনুমানিক দুইদিন লেগে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit