মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

আছে ব্রাহ্মণবাড়িয়ার আতিকুর রহমানসহ তিনজন বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দুবাইয়ে পুরস্কৃত হলেন ৫১ বাংলাদেশি  

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৯৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানোর মধ্যে শীর্ষস্থান অর্জনকারিদের পুরস্কৃত করছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও আরব আমিরাত। এরই অংশ হিসেবে গত শনিবার রাতে দুবাইতে বিভিন্ন ক্যাটাগরিতে ৫১ জনকে পুরস্কৃত করা হয়। 

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রকৌশলী মে. আতিকুর রহমানসহ তিনজন রয়েছে। আতিকুর রহমানকে রেমিটেন্স পাঠানো ব্যবসায়িক ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এছাড়া সাধারন ক্যাটাগরিতে গাড়িচালক মো. সাহেদ ও পেশাজীবী ক্যাটাগরিতে ডিজাইনার মো. জাহিদুল ইসলাম রয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এম.পি’র সহকারি একান্ত সচিত অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম সাজি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, বৈধভাবে রেমিটেন্স পাঠানোয় উদ্বুদ্ধ করতে এ ধরণের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে শনিবার রাতে দুবাইয়ে ৫১ জনকে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এম.পি। 

সূত্র জানায়, বৈধভাবে বেশি রেমিটেন্স পাঠানো ব্যবসায়ি ক্যাটাগরিতে (পুরুষ) পুরস্কৃত হয়েছেন চট্টগ্রামের মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মো. মনজুরুল হক চৌধুরী, মোহাম্মদ আরিফ উদ্দিন, সেলিম রেজা, মো. মহসিন, মোহাম্মদ এমরান খান, মোস্তফা কামাল, নারায়ণগঞ্জে মোহাম্মদ হোসাইন, কুমিল্লার মো. বিল্লাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার মো. আতিকুর রহমান, লক্ষীপুরের মোহাম্মদ জাফর ও ফরিদপুরের মো. আরিফ। নারী ব্যবসায়ি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন, চট্টগ্রামের রীনা আক্তার, জাহান আরা বেগম, বরিশালের কানিজ নাহার পাপিয়া, ঢাকার রোকসানা মজুমদার ও টাঙ্গাইলের গাজী সালমা। 

পুরস্কার পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ^র ইউনিয়নের তারাখলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে আতিকুর রহমান বলেন, ‘প্রায় ২০ বছর ধরে প্রবাসে আছি। প্রথমে একটি কম্পানিতে চাকরি করি। পরে নিজেই কনসালটেন্ট ফার্ম দেই। আমি মনে করি সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। বৈধভাবে দেশে টাকা পাঠালে নিজের ও দেশের উভয়েরই লাভ।’

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit