মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

গরুর হাটে শিল্পীদের চাকরির সংবাদে যা বললেন মিশা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি হয়েছেন মিশা সওদাগর। গত বৃহস্পতিবার গণমাধ্যমে ‘ডিপজলের গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন মিশা’-এমন সংবাদ প্রকাশের পর আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন মিশা। 

এর প্রেক্ষিতে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মিশা সওদাগর বলেন, তিনি সাংবাদিকদের থেকে এমনটা আশা করেননি। কথা না বলে সংবাদ প্রকাশ করাটা অনেকটা সাইবার অপরাধের মতো। অনুমতি না নিয়ে এমন নিউজ করা উচিত হয়নি।

এমন কথার ব্যাখ্যা দিয়ে মিশা সওদাগর বলেন, ‘এ কথা আমি ডিপজল ভাইয়ের প্রশংসা করে শিল্পীদের তখন বলছিলাম। আপনারা জানেন ঘরোয়া আড্ডায় সব পরিবারে দেশ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নিয়ে নানা কথা হতে পারে। এই কথাটাও হয়ত রেফারেন্স হিসেবে এসেছিল। যেখানে অনেক মানুষ ছিল। ঘরোয়া কথা দিয়ে নিউজ করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। কিন্তু অনুমতি না নিয়ে নিউজ করা হয়েছে। এমনটা সাংবাদিকদের থেকে আশা করা যায় না।’

এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন মিশা, যাতে সবাইকে বিষয়টি বোঝাতে পারে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ অধিকাংশ পদেই জয়লাভ করে মিশা-ডিপজল পরিষদ। সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন ২০৯ ভোট।

এরপর সবার আগে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা গলায় দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। কিন্তু এর ২৫ দিন পরই হাইকোর্টে রিট করেন এই চিত্রনায়িকা। সেই রিটের প্রেক্ষিতে ডিপজলের পদে বসা ছয় মাসের জন্য আটকে গেছে।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit