শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

মুঠোফোনে চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি, অডিও ফাঁস

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : মুঠোফোনে চিত্রনায়িকা পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ শেয়ার করে বিষয়টি তিনি জানান, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

পরীমনির দাবি, হঠাৎ করেই ওই নম্বর থেকে ফোনটি আসে। কল রিসিভ করার পরই অন্য প্রান্ত থেকে অশ্রাব্য ভাষায় কথা বলা শুরু হয়। পরে বিষয়টি আরো ভয়ংকর রূপ নেয়। এ প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘ফোন করা ব্যক্তি ভোট নিয়ে কিছু কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ায় ভোটসংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করতে আমাকে হুমকি দেন। এক পর্যায়ে গুলি করে হত্যা করার কথাও বলা হয়।’
ঘটনায় আতঙ্কিত হলেও বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোই সঠিক মনে করেছেন বলে জানান এই অভিনেত্রী। তবে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি পরীমনি।
বলা দরকার, পরীমনি অভিনীত একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়াও ‘গোলাপ’ শিরোনামের একটি ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তার।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit