বিনোদন ডেস্ক : ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় নিয়ে একটা সময় ব্যস্ততায় কাটালেও বর্তমানে নিজেকে অনেকটাই পর্দার জগত থেকে আড়ালে রাখছেন তিনি।
যেসব কিছুর প্রভাব তার ব্যক্তিজীবনে পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে শবনম ফারিয়া জানালেনম ‘সোশ্যাল অ্যাংজাইটি’তে ভুগছেন তিনি।

সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও আড়ালে নিয়ে যান এই তারকা। সেটা জানিয়ে ফারিয়া লেখেন, ‘এতকিছুর পরেও চেষ্টা করেছি, যারা আগে ক্লোজ ছিল তাদের সাথে মিশতে। কিন্তু তাদেরকে কেন জানি খুবই অচেনা মনে হয়। অনেক চেষ্টা করে ডিসিশন নিই, ড্রেস রেডি করি ওই অনুষ্ঠানে যাব বলে। কিন্তু অনুষ্ঠানে যাওয়ার আগে মনে হয়, কি দরকার? কাকে দেখব? আমাকে কে দেখবে? কেন দেখবে? কেন হাসি দিয়ে কথা বলতে হবে? কি পরব, কি করব— সব নিয়ে জাজ করবে। তার চেয়ে বাসায় বসে একটা বই পড়া কিংবা একটা সিনেমা দেখা ভালো।’
বর্তমানে ফারিয়ার জীবনে কেবল তার পরিবার ও ৮ জন বন্ধুর উপস্থিতি রয়েছে। তাদের সঙ্গেই যোগাযোগ হয়। সেটা উল্লেখ করে এই তারকা লেখেন, ‘আমার হাতেগোনা ৮টা ফ্রেন্ড। আমার ফ্যামিলি আর এই ৮ জনের বাইরে কারো সাথে আমার কথা বলতেও ভালো লাগে না, দেখা তো দূরের কথা। পরে জানতে পারলাম এটার নাম সোশ্যাল অ্যাংজাইটি। এটার চিকিৎসা কী আমার জানা নাই। শুধু জানি, এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে চাই।’
ফারিয়ার সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি লিখেছেন, ওয়াও! ৮ জন বন্ধু! আমার তো মাত্র একজন। তার উপর সে দেশেও থাকে না। মাঝেমধ্যে কথা হয়। কিন্তু আমি মানিয়ে নিয়েছি ব্যাপারটার সাথে। আজকে, আমি আমার বন্ধু। আমি এখন নিজেকে সময় দেই, আমার পরিবারকে সময় দেই। কোনো সামাজিক চাপ নেই।
কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/বিকাল ৫:২৫