শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

শার্শা প্রশাসনের উদ্যেগে নির্বাচনী প্রেস ব্রিফিং

শার্শা(সংবাদদাতা)সংবাতদদাতা
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২০ Time View

শার্শা(সংবাদদাতা)সংবাতদদাতা : যশোরের শার্শা উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় শার্শা উপজেলা প্রশাসন ভবনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং এ আগামী ২১ মে মঙ্গলবার শার্শা উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। এ সময় উপিস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নুসরাত ইয়াসমিন, শার্শা থানা অফিসার ইন চার্জ মনিরুজ্জামান, বেনাপোল পের্ট থানা অফিসার ইন চার্জ সুমন ভক্ত। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে শার্শা উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ অংশনেন।

আগামী কাল ২১ মে মঙ্গলবার শার্শা উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন শার্শা উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে নির্বাচনী এলাকা। এর মধ্যে ১০২টি কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৮১৪টি। তিনি বলেন শার্শা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ১শত ১১ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ১ শত ৯৯ জন , নারী ভোটার রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৯শত ১০ জন ও হিজড়া ভোটার রয়েছে ২ জন।

শার্শায় আগামী ২১ মে’র নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দীতা করছেন। নির্বাচনে ১০২ জন প্রিজাইডিং অফিসার, ৮১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৬২৮জন পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন।অনুষ্ঠানে শার্শা থানা অফিসার ইন চার্জ মনিরুজ্জামান বলেন, শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে ১০২ কেন্দ্র থাকলেও ঝুকি পূর্ণ কোন কেন্দ্র নেই। তরে ৩৭ টি গুরুত্ব পূর্ণ কেন্দ্র রয়েছে।

তার মধ্যে নাভারন বুরুজবাগান কেন্দ্রটি বেশি গুরুত্ব পূর্ণ। কারন তিনি জানান এখানে ৩জন চেয়ারম্যান প্রার্থীর বাড়ি। শার্শা থানা অফিসার ইন চার্জ মনিরুজ্জামান ভোটের দিন সকল ভোটারকে বিনা বাধায় ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আহবান জানান। তিনি বলেন ভোট প্রদানে বা ভোট কেন্দ্রে আসতে যদি কেউ বাধা বা ভয় প্রদর্শন করে সে যেই কোত তার বিরুদ্ধে কঠোর ভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস ব্রিপিং অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী জন্য মাইকিংএর ব্যবস্থা করা হয়েছে। শার্শায় এবআর এই প্রথম ইভিএম এ ভোট হবে। যে কারনে ইতিমধ্যে ইভিএম মেশিন চলে এসেছে। সকল মেশিন পরিক্ষা করে প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী আরও বলেনপ্রতি ২ ঘন্টা পর পর প্রতিটি প্রিজাইডিং অফিসার তার ভোট কেন্দ্রের ফলাফল প্রদান করবে। এ ছাড়া শার্শা অডিটোরিয়ামে ওভাট গননা করা হবে। ফলাফল ঘোষনা করা হবে যশোর জেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে। তিনি শার্শা উপজেলার সকল সন্মানীত ভোটারদেরকে স্ব স্ব কেন্দ্রে যেয়ে ভোট প্রদানের আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit