শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

আশুলিয়ায় চাঁদাবাজি ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৩১ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে চাঁদাবাজি ও অত্যাচার বন্ধের দাবিতে জাতীয় শ্রমিক ফেডারেশন (JSF) এর ব্যানারে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।শনিবার বিকালে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এসময় পরিচ্ছন্নতা কর্মীদের ওপর অত্যাচার ও তাদের কাছ থেকে যেন চাঁদা না নেওয়া হয় এ দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

জাতীয় শ্রমিক ফেডারেশনের সাভার ও আশুলিয়া কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন, শ্রমিক নেতা মোঃ আল-কামরান, মোঃ মিজানুর রহমান মিজান, অরেবিন্দু ব্যাপারি বিন্দু, আনিসুর রহমান, শাহাদাত হোসেন স্বপন, তাজেরুল ইসলাম সুমন ও জুলহাস মিয়া।এছাড়া আরো অংশগ্রহণ করেন, সুইপার এসোসিয়েশন আশুলিয়া কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সেন্টু ও সদস্য লিয়াকত আলী সহ প্রায় অর্ধশত সুইপার।শ্রমিক নেতা ফরিদুল বলেন, আমাদের বাড়ি-ঘর এবং রাস্তাঘাট সহ নগর ও এলাকা পরিচ্ছন্ন রাখেন যে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপাররা, তাদের কাছ থেকে চাঁদা তোলে এলাকার চিহ্নিত ব্যাক্তিরা। এমনও কি সুইপারদেরকে জিম্মি করে তাদের ওপর চালানো অমানুষিক নির্যাতন। অবিলম্বে আশুলিয়া অঞ্চলের সুইপারদের ওপর অত্যাচার বন্ধ সহ তাদের কাছ থেকে বে-আইনিভাবে চাঁদাবাজি বন্ধের দাবী জানান এই নেতা।

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit