শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ফুলবাড়ীতে যাত্রা শুরু করলো ক্লিন মসজিদ টিম॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৫৯৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : স্বেচ্ছায় মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ শুরু করেছে ফুলবাড়ীর এক ঝাঁক যুবক। গতকাল শুক্রবার ক্লিন মসজিদ নামে একটি টিম গঠন করে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদ পরিষ্কারের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

মহতী এই কাজে যুবকদের উৎসাহিত করতে উপস্থিত হন খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক, টিমে নেতৃত্ব দিচ্ছে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক সাংবাদিক আল-আমিন বিন আমজাদ, ফুলবাড়ী ব্লাড ব্যাংকের সভাপতি আরিফুল ইসলাম আরিফ,সাধারণ সম্পাদক অপু আহমেদ সনি, সদস্য রেজওয়ান কবির ইমু, শাহাদত হোসেন,সাদিক, ইমরান আহমেদ সহ আরো অনেকে।

পরিচ্ছন্ন কাজে উপস্থিত হয়ে খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক যুবকদের প্রশংসা করেন, এবং তিনি বলেন এটি অত্যন্ত মহৎ কাজ, আমি এই কাজে শরিক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, যুবকদেরকে ভালো কাজে সম্পৃক্ত করলে তারা মাদক থেকে দূরে থাকবে সমাজ গঠনে ভূমিকা রাখবে। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থিত যুবকদের ধন্যবাদ জানান।

এ বিষয়ে ক্লিন মসজিদ টিম এর অন্যতম সমন্বয়ক সাংবাদিক আল আমিন বিন আমজাদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ক্লিন মসজিদ নামে একটি সংগঠন দেশব্যাপী মসজিদ পরিছন্নতায় কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ফুলবাড়ী উপজেলাতে আমরাও শুরু করেছি ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।

এ বিষয়ে ক্লিন মসজিদের আরেক সমন্বয়ক আরিফুল ইসলাম আরিফ জানান যুবকরা এভাবে সারা দিবে কখনো ভাবিনি, ভালো কাজে সব সময় সম্পৃক্ত থেকে সমাজের জন্য কাজ করতে চাই। উল্লেখ্য যে ফুলবাড়ী উপজেলার প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় মসজিদ পরিচ্ছন্নতায় কাজ করবে এই টিম।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit