শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

এপ্রিল মাসে খুলনায় ৩৪৭টি মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : খুলনা জেলা ও মহানগরীর পরিস্থিতি তুলে ধরে আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভায় জানানো হয়েছে, খুলনা জেলায় এপ্রিল মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে। আর মহানগরী অধিক্ষেত্রে মামলা হয়েছে ১৯৫টি। বৃহস্পতিবার (১৬ মে) সকালে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, মাদক থেকেই নানাবিধ অপরাধের সূচনা হয়। এর কারণেই পরিবার ও সমাজের ভারসাম্য নষ্ট হয়। দেশ থেকে মাদক ও জঙ্গিবাদ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সমাজের সকলকে সজাগ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করা যায়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সরকারি হাসপাতালগুলো দালালমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন অভিযোগের কারণে সিলগালা করা বেসরকারি কোন ক্লিনিক অনুমতি না নিয়ে সিলগালা খুলে অবৈধভাবে স্বাস্থ্যসেবা দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন কোরবানির ঈদে রাস্তা বন্ধ করে পশুর হাট স্থাপনের অনুমতি দেওয়া হবে না। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত এপ্রিল মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৩০টি কম। মহানগরী অধিক্ষেত্রে এপ্রিল মাসে ১৯৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসের দায়ের হওয়া মামলা থেকে ১৬টি কম।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit