মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

কসবায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষ থেকে মরণোত্তর চেক প্রদান

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৬২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক জন গ্রাহককে মরণোত্তর দাবী চেক প্রদান করা হয়েছে। সে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স গোপীনাথপুর বাজার শাখার একজন গ্রাহক ছিলেন। তার নাম মোছঃ মরিয়ম আক্তার, সে উপজেলার গোপীনাথপুর সেকান্দর পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ এর কন্যা। মঙ্গলবার বিকেলে স্থানীয় গোপীনাথপুর বাজারের রফিয়া সুপার মার্কেটের নিচতলায় একটি দোকানে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের নিকট ৪৮হাজর টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। গোপীনাথপুর রফিয়া সুপার মার্কেটের প্রোপাইটর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মামুন খাঁনের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স লিমিটেডের কসবা উপজেলার এরিয়া মনিটরিং কর্মকর্তা মোঃ নিছারুল ইসলাম ভূইয়া, গোপীনাথপুর ব্রাঞ্চ অফিসের এজিএম মোঃ আবুল কাশেম, মাঠ কর্মকর্তা মোছাঃ রেজিয়া বেগম, নেহেরা বেগম ও খাদিজা বেগম সহ আরো অনেকে। 
জানাগেছে, প্রয়াত মরিয়ম আক্তার কয়েক বছর পূর্বে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স গোপীনাথপুর শাখায় মাসে ১হাজার টাকা করে ১০ বছর মেয়াদি একটি ডিপিএস করে, ভাগ্যের নির্মম পরিহাস ২০২০ সালে মাত্র ২২ বছর বয়সে স্ট্রোকজনিত কারণে অকালে পরপারে পাড়ি জমান। কোম্পানির লোকজনের সহযোগিতায় সকল আনুষ্ঠানিকতা শেষ করে তাকে তার প্রাপ্য টাকা চেকের মাধ্যমে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। টাকার চেক হাতে পেয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তার মা নেহেরা বেগম। জানা যায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড গোপীনাথপুর বাজারে দীর্ঘ ২৫ বছর যাবৎ বেশ সুনামের সহিত গ্রাহকদের সেবা কার্যক্রম চালিয়ে আসছে। 

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৪,/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit