শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

ডোমারে ডিএনসি’র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবারি খোরশেদা বেগম গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৩৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার এবং ডিমলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)র অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি খোরশেদা বেগম, টুটুল দাস ও তহিদুল ইসলাম হেবলা নামে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা ডিএনসি’র এসআই সফিয়ার রহমানের নের্তৃত্বে এএসআই সাইফুল ইসলাম, অভিক দাস ও সঙ্গীয় ফোর্স সোমবার (১৩ মে) দুপুরে ডিমলা বাবুর হাট এলাকার বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় এলাকার মৃত সুশিল দাসের ছেলে টুটুল দাস (২৮) এবং নেছার উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম হেবলা (৩৬) কে গ্রেফতার করে। তল্লাসি চালিয়ে তাদের কাছ থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিএনসি টিম। অপরদিকে সন্ধ্যায় ডোমার পৌর এলাকায় ৯নং ওয়ার্ড জোড়পাখুড়ী এলাকায় মাদক কারবারি বাবুর হোসেনের বাড়িতে অভিযান চালালে সুকৌশলে বাবুল পালিয়ে যায়।

তার স্ত্রী খোরশেদা বেগম (৪৫) কে আটককালে তল্লাসি চালিয়ে শরীরের গোপন স্থানে লুকিয়ে রাখা পোলেথিনের ব্যাগে মোড়ানো হেরোইন উদ্ধার করে অভিযানকারী দল। এ বিষয়ে এসআই সফিয়ার রহমান জানান, গ্রেফতারকৃত ৩জনের বিরুদ্ধে ডিমলা ও ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে ২টি নিয়মিত মামলা দায়ের করেন। খোরশেদার বেগমের স্বামী বাবুল হোসেন পলাতক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit