বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

সেই তাসকিনকেই সহ-অধিনায়ক, যা বললেন প্রধান নির্বাচক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : চোটের সঙ্গে লড়ছেন তাসকিন আহমেদ। অথচ বাংলাদেশ দলের বিশ্বকাপ দলে রাখা হয়েছে তাকে। শুধু একজন খেলোয়াড় হিসেবেই নয়, বরং দলের সহ-অধিনায়ক হিসেবে বিশ্বকাপ দলে আছেন তিনি। বিষয়টি নিয়ে অনেকে ‘বিস্ময়’ প্রকাশ করেছেন।

তবে তাসকিনকে সহ-অধিনায়ক করার কারণ জানিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। 

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি তাসকিনকে অধিনায়ক নাজমুল হোসেনের ডেপুটি রেখে দল ঘোষণা করেছে।

এ সময় তাসকিনকে সহ-অধিনায়ক করার একটা ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তার কথা, ‘তিনি আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।’

তাসকিন চোটের কারণে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে থাকছেন না। তবে বিশ্বকাপে তাকে সুস্থ অবস্থায় পাওয়ার আশা নির্বাচকদের, ‘যতটুকু তথ্য আছে, সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।’

তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ পাওয়া হাসান মাহমুদের কপাল খুলে যাবে। যুক্তরাষ্ট্র সিরিজে তাকে খেলিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি তাসকিনের চিকিৎসা চলবে। 

সময়মতো তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে সুযোগ হবে হাসানের। গাজী আশরাফ হোসেনই বললেন তা, ‘যদি সে খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit