শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

কালের কন্ঠে সংবাদ প্রকাশ আখাউড়ায় রেলওয়ের তিন কর্মচারি বরখাস্ত 

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৮৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের যন্ত্রাংশ ‘চুরির’ ঘটনায় তিন কর্মচারি সাময়িক বরখাস্ত হয়েছেন। ওই তিন কর্মচারি হলো, লোকোশেডের খালাসি জসিম উদ্দিন, মানিক দাস ও জীবন দাস। লোকেশেড ইনচার্জ মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, ৬ দুপুরে একটি ভ্যানগাড়িতে করে রেলওয়ের থানার সামনে দিয়ে কিছু ভাঙাচুরা যন্ত্রাংশ নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা রেলওয়ের লোকোশেড বিভাগে কর্মরত জসিম উদ্দিন, মানিক দাস ও জীবন দাস নামে তিনজনকে আটক করে মালামালগুলো কোথায় যাবে জানতে চান।

এ নিয়ে আরএনবি’র সঙ্গে ওই তিন কর্মচারির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই তিনজনকেসহ মালামাল থানায় নিয়ে যাওয়া হয়। পরে ওই তিনজনকে ছাড়িয়ে নেওয়া হয়। আরএনবির পক্ষ থেকে এসব মালামাল ‘আবর্জনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

এ ঘটনায় কালের কন্ঠের প্রিন্ট ও অনলাইন ভার্সনে খরব প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে। গত ১০ মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। রবিবার অফিস খোলার দিনে বিষয়টি জানাজানি হয়।

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit