সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

উলিপুরে প্রধান শিক্ষক সমিতির কমিটি বিলুপ্তির গুজব ছড়ানোয় দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৫০৩ Time View

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি বিলুপ্তির গুজব ছড়ানোর অভিযোগে দুই শিক্ষককের কাছে জবাব চেয়ে কারণ দর্শনো নোটিশ প্রেরণের ঘটনা ঘটেছে। সম্প্রতি ওই দুই শিক্ষক উপজেলা কমিটি বিলুপ্তির ভূয়া ঘোষনা পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন ওই দুই শিক্ষককে কারণ দর্শনো পত্রের বিষয়টি শনিবার (১১ মে) নিশ্চিত করেছেন।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও আব্দুল্যা হেল কাফীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা প্রধান শিক্ষক সমিতি গঠন করা হয়। সেই থেকে এই দুই শিক্ষক নেতার নেতৃত্বে কমিটি পরিচালনা হয়ে আসছে। সম্প্রতি এই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক সরকার এবং প্রচার ও মিডিয়া সম্পাদক  নেয়ামুল হক সোনার কেন্দ্রীয় কমিটির একাংশের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান ও আলাউদ্দিন মোল্লা স্বাক্ষরিত পত্রে উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায়।

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ ও নজরুল ইসলামের নেতৃত্বে আমাদের উলিপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতি পরিচালিত হয়ে আসছে। কিন্তু প্রধান শিক্ষক জহুরুল হক সরকার এবং নেয়ামুল হক সোনার উলিপুর কমিটি বিলুপ্তির গুজব ছড়িয়েছেন। যা অত্যান্ত দুঃখজনক। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি বহাল রয়েছে। কমিটি বিলুপ্তির গুজব ছড়ানোর অভিযোগে ওই দুই শিক্ষকের কাছে ব্যাখ্যা চেয়ে ৮ মে কারণ দর্শনোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit