শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটি রাবিপ্রবি’র সি ইউনিটের গুচ্ছ  ভর্তি পরীক্ষায় ৭৮৫ শিক্ষার্থী অনুপস্থিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১২৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলাে।  রাঙামাটি রাবিপ্রবি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।শুক্রবার বিকেলে পাঠানো এক বার্তায় জানানো হয়,  শুক্রবার (১০ মে ২০২৪) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রাঙামাটি শহরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও দুইটি উপ-কেন্দ্রে অনুষ্ঠিত সি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩,২০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২,৪১৯ জন উপস্থিত ও ৭৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী উপস্থিতির হার ৭৫.৫০%।বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফোকাল পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডীন সহকারী অধ্যাপক ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় ভাইস চ্যান্সেলর দায়িত্বরত প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৪,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit