বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করিনি-সংবাদিক সম্মেলনে শাহ্ আলম পান্না

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৩৪ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:  শেরপুরে কুসুম্বি ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা মো. শাহ আলম ওরফে পান্না বিএনপি থেকে পদত্যাগ করিনি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানও করেননি এমনটা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শহর বিএনপির সহ সাধাণ সম্পাদক সোহানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, সাফিউল আলম সবুজ, সদস্য সচিব তরিকুল ইসলাম স¤্রাটসহ বিএনপির অন্যন্য সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।

৭ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে ওয়াজ মাহফিলে যায়। এ সময় এই ওয়াজ মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের হাত ধরে যোগদান করেছি। এমন খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা সত্য নয়। আমি একজন মুসলিম হিসেবে ধর্মীয় অনুশাসনের প্রতি যথেষ্ট দুর্বল নামাজ, জিকির, তাছবিহ, তাহলিল পরিপূর্ণতার লাভে ধর্মীয় অনুষ্ঠানে আমার যাতায়াত রয়েছে। সে চরমোনাই পীরের বার্ষিক উরস মাহফিল বরিশাল গিয়েছি। আমার কাছে ইসলামের আদর্শে কুরআন সুন্নাহর ভিত্তিতে আমল গুলি পছন্দনীয়। সে আলোকে মহিপুর চরমোনাই পীর সাহেবের তাফসিরুল কোরআন মাহফিলের আমন্ত্রণে আমি উপস্থিত হই। কিন্তু গনমাধ্যমে এসেছে যে, আমি বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যোগদান করেছি কথাটি সঠিক নয়।

আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে এই প্রবাহ কান্ড চালানো হচ্ছে মর্মে আপনাদের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার বক্তব্যে বিএনপি থেকে পদত্যাগ করেছি এমন কোন বাক্য নেই। একজন মুসলিম হিসেবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে চরমোনাই পীর সাহেবের কাছে বয়াত গ্রহণের ঘোষণা দিয়েছি মাত্র। এটাকে পুঁজি করে অতি উৎসাহী কিছু স্বার্থন্বেষী ব্যক্তিবর্গ আমার মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি ছাত্র রাজনীতি থেকে অদ্যবধি পর্যন্ত বিএনপিতে রয়েছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ্।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যে সদস্য ফরম বা প্রত্যয়ন ফরম পুরম করেছি এটা আমি তাদের অনুদান দেওয়ার জন্য পুরন করেছি।

 

 

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit