স্পোর্টস ডেস্ক : ফিকহে হানাফিতে সোনা, রূপা চাই তা ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত, একাকী নেসাব পরিমাণ হোক বা একাধিক জাকাত যোগ্য সম্পদকে মিলানোর মাধ্যমে হোক, যদি তা নিসাব পরিমাণ হয়, তাহলে তাতে জাকাত ওয়াজিব।
এক মহিলা তার কন্যাসহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন। তার কন্যার হাতে মোটা দুই গাছি সোনার কাকন ছিল। তিনি বলেন, তোমরা কি যাকাত দাও? মহিলা বলেন, না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি কি পছন্দ কর যে, কিয়ামতের দিন আল্লাহ্ তায়ালা এর পরিবর্তে তোমাকে এক জোড়া আগুনের কাঁকন পরিধান করান? রাবী বলেন, একথা শুনে মেয়েটি তার হাত থেকে তা খুলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে রেখে দিয়ে বলল, এ দুটি আল্লাহ ও তাঁর রাসূলের জন্য। (তিরমিজি, নাসাঈ, আবু দাউদ ১৫৬৩)
কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/দুপুর ১:০২