শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

দিনাজপুর সেতাবগঞ্জ আঞ্চলিক সড়ক প্রস্তত করনের নামে শত শত গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৫৭ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর সেতাবগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে^ বেড়ে ওঠা মূল্যবান শতশত গাছ রাস্তা প্রসস্ত করণের নামে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। নির্বিচারে রাস্তার এসব গাছ কেটে ফেলায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। অবিলম্বে গাছ কাটা বন্ধের দাবি জানিয়েছে তারা।দিনাজপুর থেকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের দুধারে রয়েছে অসংখ্যা ছোট বড় গাছ।

অর্ধশত বয়সি এসব গাছ ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। কিন্তুু সড়ক সম্প্রসারন করার নামে হঠাৎই এই সড়কের ৮টি বাজারের কয়েক কিলোমিটার এলাকায় যেমন ধুকুরঝাড়ী বাজার, ঢেরাপাটিয়া, বটতলি, মঙ্গলপুর বাজার, চেয়ারম্যান রোড, পুলহাট, হাট মাধবপুর ও সেতাবগঞ্জ এলাকার প্রায় ৩শত বিভিন্ন প্রজাতির যেমন মেহেগুনি, কাঠাল, আম, আকাশমনি সহ সৌন্দর্য্য বর্ধন কৃষ্ণচুড়া ছোট ও বড় গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। প্রকৃতি যখন বিরুপ আচরন শুরু করেছে তখন এভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। সড়ক সংলগ্ন দুই ধারের গাছের পাশাপাশি সড়ক থেকে ১০/১৫ ফিট দুরেরও গাছ কাটা হচ্ছে নির্বিচারে। মুল সড়ক থেকে দুরে থাকা গাছ গুলো কেটে ফেলায় জনসাধারনের মনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তবে সরকারি প্রক্রিয়া মেনেই গাছ গুলো জেলা পরিষদের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে নিয়েছেন বলে জানান গাছ কাটার ঠিকাদার মোঃ আনোয়ার। জেলা পরিষদের প্রতিনিধি মোঃ শাহনওয়াজ জানান, সড়ক সম্প্রসারনের জন্য নিয়ম মেনেই এসব গাছ কাটা হচ্ছে। জেলা সড়ক ও জনপথ বিভাগ যখন জেলা পরিষদের কাছে রিকুজিশন চায় এবং কোন কোন গাছ অপসারন করা হবে তারা নির্দিষ্ট করে দেয় তখনই আমরা সেই গাছ গুলো টেন্ডারে নিয়ে আসি। টেন্ডারের আসা এসব গাছ নির্দিষ্ট করে মারকিং করে রাখা হয়। মারকিং এর বাইরে কোন গাছ ঠিকাদার কাটতে পারবে না।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit