বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

স্বাচিপের সভাপতি ডা. মনির, সম্পাদক ডা. খোকন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২০৬ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদে (স্বাচিপ) ডা. মনিরুল ইসলাম কে সভাপতি ও ডা. শেখ মোস্তফা খোকন কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। ১ মে বুধবার বেলা ১১টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

স্বাচিপের নবনির্বাচিত কমিটির সভাপতি ডা. মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে শরীয়তপুর জেলা শাখা বিএমএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি শরীয়তপুর পুলিশ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সাধারণ সম্পাদক ডা. শেখ মোস্তফা খোকন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

জানাগেছে, ফরিদপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলা স্বাচিবের সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন, ভেগরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রশিদ ও ডা. নাসিব উদ্দিন প্রমূখ।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit