শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

পাকিস্তানের হয়ে বিশ্বকাপে খেলা ক্রিকেটার এবার খেলতে পারেন তাদেরই বিপক্ষে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : মাত্র ২০ বছর বয়সে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছিল এহসানের। প্রতিভাবান এই পেসার অভিষেক টেস্টেই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার গ্রায়েম স্মিথকে নিজের প্রথম শিকার বানিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান এহসান। একসময় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এবার সেই দেশের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে তার।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসদিপ সিং ইনজুরি পরে বিশ্বকাপ থেকে ছিটকে যান। তার বদলি হিসেবেই ডাকা হয়েছে এহসান আদিলকে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের একাদশে জায়গা পেলে সাবেক পাকিস্তানি পেসারের জন্য সেটি হবে আবেগময় অভিজ্ঞতা।

২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে পাকিস্তানের হয়ে অভিষেক হয় আদিলের। তিন মাস পরই পা রাখেন ওয়ানডেতে। ২০১৫ বিশ্বকাপের পাকিস্তান স্কোয়াডে তিনি ছিলেন। আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও খেলেছেন। বিশ্বকাপের পর বাংলাদেশ সফরেও তিনি এসেছিলেন।  তবে ম্যাচ খেলতে পারেননি। ইনজুরির কারণে ছিটকে পড়েন। সব মিলিয়ে তিন টেস্ট ও ছয় ওয়ানডেতেই শেষ হয়েছিল আদিলের আন্তর্জাতিক ক্রিকেট। 

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit