শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাঙামাটিতে অস্ত্রের মুখে জুমচাষীকে তুলে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে এক সাধারণ জুমচাষী কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। জেলার বরকল উপজেলাধীন একনং সুবলং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ উকছড়ি এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জুমচাষির নাম যতনমনি চাকমা(৪০)। স্থানীয় ইউপি মেম্বার রিতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, পহেলা মে সন্ধ্যায় একদল পাহাড়ি সন্ত্রাসী যতনমনিকে তার ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অজ্ঞাতস্থানের দিকে নিয়ে চলে যায়। এরপর থেকে যতনমনির কোনো খোঁজ পাচ্ছেনা তার পরিবারের সদস্যরা। অপহৃতদের স্বজনদের বরাত দিয়ে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জেএসএস এর একদল অস্ত্রধারী সন্ত্রাসী বুধবার সন্ধ্যায় যতন মনি চাকমাকে তুলে নিয়ে যায়।এদিকে ঘটনাস্থল ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার রিতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান,  দক্ষিণ উকছড়ির বাসিন্দা জুম চাষি যতনকে কে বা কাহারা তুলে নিয়ে গেছে। এই ঘটনার সাথে কারা জড়িত সেটি তিনি নিশ্চিত নন বলেও জানান।

তিনি জানান, যতনের দুইটি ছেলে সন্তান রয়েছে এবং সে কোনো রাজনৈতিক দল বা আঞ্চলিক সংগঠনের সাথে যুক্ত নয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভয়ে থানায় কোনো অভিযোগও জানায়নি অপহৃতের পরিবার।অপরদিকে বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ মিনহাজ মাহমুদ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, অপহরণের ঘটনা নিয়ে কেউ বা কোনো পক্ষই থানা পুলিশকে অবহিত করেনি।

কিউএনবি/অনিমা/০২ মে ২০২৪,/দুপুর ১:১০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit